শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের (EMERALDOIL)শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের উৎপাদন কার্যক্রম ৬ মাসের অধিক সময় বন্ধ থাকায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।
কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের কারণে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।