অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

রোজা উপলক্ষে কমছে ভোজ্যতেলে আমদানি শুল্ক: আবদুর রহমান খান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র রোজার রমজান মাস জুড়ে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সহজে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করা হচ্ছে।

করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে ই-রির্টান দাখিলের জন্য মোবাইল আ্যাপ চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

আরও পড়ুন…

রিটার্ন জমা সহজ করণে হচ্ছে মোবাইল অ্যাপ

এনবিআর চেয়ারম্যান জানান, সোনা চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে। যেসব এয়ারক্রাফটে চোরাচালানের সোনা পাওয়া যাবে সে সব এয়ারক্রাফটের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায় সেজন্য সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।