অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে বদলি করে আজ বুধবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নাজমা মোবারেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ সময় অর্থ বিভাগে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ২০২৩ সালের ৬ জুন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এ কর্মকর্তা পরে যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্সে এমএসসি ডিগ্রি নেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সর্বশেষ সচিব ছিলেন মো. আবদুর রহমান খান, যিনি বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। গত ২০ আগস্ট থেকে ভারপ্রাপ্ত সচিবের মাধ্যমে এ বিভাগের কার্যক্রম চলছিল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।