পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানীখাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম কোম্পানিলিমিটেড(MPETROLEUM) )এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২২-ডিসেম্বর’২০২২) ও(জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮.৩৪ টাকা। গত
অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৬.৫১ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ২৮ শতাংশ বেড়েছে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২.৭৪ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় বেড়েছে ৩৪ শতাংশ ।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৮৫.২২ টাকা যা আগে ছিল ৫৪.১১ টাকা এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১৯১.১৯ টাকা।যা আগের বছর ছিল ১৭৪.১৫ টাকা।