শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়াল বাংলাদেশ ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
হাইডেলবার্গ: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ।
এশিয়া ইন্স্যুরেন্স: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এশিয়া ইন্স্যুরেন্স।