অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

সৌদির নতুন নির্দেশনা হজ-ওমরাহ পালনে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সৌদি আরব সরকার ২০২৫ সালের পবিত্র হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এতে আবহাওয়া, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন: হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম, ক্যানসার এবং ১২ বছরের কম বয়সী শিশু; তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেয়া উচিত।

যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে। আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এ জন্য যাদের শরীর সুস্থ, তাদের হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হজ ও ওমরাহ পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ—সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে।

উল্লেখ্য, চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্র হন সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লি মৃত্যুবরণ করেন। যাদের বেশির ভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে। এ বছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রাও ছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।