অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্লাসিড এক্সপ্রেসের সাথে এনআরবিসি ব্যাংকের চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি (NRBCBANK) ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেসের মধ্যে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমদ ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসের পরিচালক মোহাম্মদ রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্লাসিড এক্সপ্রেস, ইউএস রেমিট্যান্সের জন্য ক্রস-বর্ডার পেমেন্টের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা সারাবিশ্বে অনলাইনে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে।

চুক্তির আওতায় প্লাসিড এক্সপ্রেস, ইউএসের মাধ্যমে প্রবাসীরা এনআরবিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠাতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, সিআরএমডি-১ এর প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ,কর্পোরেট ব্যাকিং বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, ট্রেজারি প্রধান আব্দুল গফুর রানা, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিবুল আলম, রেমিট্যান্স বিভাগের প্রধান জাকারিয়া মাহমুদ, ট্রেজারি বিভাগের চিফ ডিলার জমির উদ্দিন ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসের কান্ট্রি প্রধান ফারুক হেলালী উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংক পিএলসি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।ব্যাংকটির অনুমোদিত মূলধন ১,০০০ কোটি পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬২৮ কোটি ৩ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪ এর মধ্যে ৬৪.৩৮ শতাংশ রয়েছে পরিচালকদের হাতে। এছাড়া ২.৯৩  শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩২.৬৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।