আজ মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।আজ লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।তবে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৩.২৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৭০২.৮২ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২০.২৪ পয়েন্ট বেড়ে ১২৩৫.৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে ২১১৪.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৫৬২.৭২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২১.৩৫ কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৫৮.৬৩ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৩ টি কোম্পানির, দর কমেছে ৭৬ কোম্পানির। আর ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ লেনদেনের শুরুতেই সূচকের ইতিবাচকতায় লেনদেন শুরু হলেও ২০ মিনিটের মাথায় সূচক নেতিবাচকতায় চলে যায় , তবে ১০ টা ৩০ মিনিটের পরে সূচক আবার ইতিবাচক হয়, এবং দিনশেষে ৭৩.২৮ পয়েন্ট বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে।