অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

নতুন ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সার্চ কমিটিতে সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্যসচিব নির্বাচিত হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস। এছাড়াও বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক নজরুল হুদা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট ড. মোস্তফা কামাল মুজেরিকে সদস্য করা হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়ার জন্য সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে। এ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নতুন গভর্নর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।