দেশের বিভিন্ন রুটে শুরু হচ্ছে ট্রেন চলাচল। আজ সোমবার (১২ আগস্ট) থেকে চলবে মালবাহী ট্রেন। আর আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে মেইল-এক্সপ্রেস ও কমিউটার ট্রেন।
গতকাল রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বিষয়টি জানিয়েছেন।
সারা দেশে ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে চলবে আন্তনগর ট্রেন। আর টিকিট বিক্রি হবে আজ বিকেল ৫টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।