দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি এপেক্স ফুড লিমিটেড (APEXFOOD) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) ও (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৫ জানুয়ারি,২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ০.৯০ টাকা।গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.৫৭ টাকা ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ৩.৫৭ টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৩০.১৭ টাকা। যা আগের বছর ছিল ১২৫.৩৩ টাকা।