পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিটিউক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি (IBNSINA) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৫ – ডিসেম্বর ২০২৫) ও (জুলাই ২০২৫ – ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৫ – ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) ছিল ৬.৭৫ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৫-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) ছিল ৯.৪৭ টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২৪.৫৮ টাকা, যা আগের বছরে ছিল ১৭.২৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৩৪.৪১ টাকা, যা আগের বছরে ছিল ১২৫.৬৯ টাকা।