অর্থ লিপি

২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৬ আশ্বিন ১৪৩৩

জাতীয় ফলমেলা শুরু হবে বৃহস্পতিবার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী বৃহস্পতিবার (৬ জুন) কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কেআইবি চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হচ্ছে। ‘ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী শনিবার (৮ জুন)।

এবারের ফলমেলায় ৮টি সরকারি প্রতিষ্ঠান ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মোট ৬৩টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফলচাষ প্রযুক্তি প্রদর্শন করা হবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে কেআইবি চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, এমপি।

এরপর কেআইবি মিলনায়তনে ফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে  কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি উপস্থিত থাকবেন।

শনিবার বিকেলে বিএআরসি মিলনায়তনে ফলমেলার সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।