অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ট্রাস্ট ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রাহকদের কাছে বিভিন্ন বীমা পণ্য ও সেবা বিক্রির জন্য সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে একটি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাংকান্স্যুরেন্স ব্যবসার অধীনে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি শুরু করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক।  ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)  আহসান জামান চৌধুরী এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাঙ্কাসুরেন্স একটি নতুন ধারণা। এটি ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এক ধরনের অংশীদারত্বের সুযোগ তৈরি করে, যার মাধ্যমে একটি ব্যাংক গ্রাহকদের কাছে বিমা কোম্পানির বিভিন্ন পণ্য ও সেবা বিক্রি করতে পারে। বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের সুবিধা জনপ্রিয়তা পাচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।