সরকার তৃতীয়বারের মতো বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের অপারেশন সাপোর্টের ব্যয় বাড়াল। এ প্রকল্পের ব্যয় তিন দফায় বেড়েছে ১৭০ কোটি টাকার বেশি বা ৫ দশমিক ১৯ শতাংশ। এতে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা।
আজ সোমবার (২৭ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটির ব্যয় বাড়ানোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, সুরক্ষা সেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের অপারেশন সাপোর্টের তৃতীয় ভেরিয়েশন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।
তৃতীয় ভেরিয়েশন বাবদ ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা (৪৬ লাখ ৫০ হাজার ইউরো) অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা।
জানা গেছে, প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ৩ হাজার ৩৩৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা। প্রথম দফায় এর ব্যয় বাড়ানো হয় ৩৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৩৬ টাকা (৪০ লাখ ৯২ হাজার ৪৩৮ ইউরো)।
এরপর দ্বিতীয় দফায় প্রকল্পটির ব্যয় আরও ৯০ লাখ ৩০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৭৭৪ টাকা বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় ব্যয় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা বাড়ানোর মাধ্যমে প্রকল্পটির মোট ব্যয় বাড়ল ১৭৩ কেটি ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮০ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।