অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

আবারও বড় দরপতন, লেনদেন ৩০০ কোটির ঘরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (২৬ মে) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সূচক পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১.৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫২৫০.৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩.০৬ পয়েন্ট কমে ১১৪৬.৪৭ পয়েন্ট এবং ‘ডিএস–৩০’ সূচক ১৮.৯৮ পয়েন্ট কমে ১৮৮৮.৭১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩২২.৭৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১ টি কোম্পানির, বিপরীতে ৩২২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আজকের লেনদেন নিয়ে টানা ১০ দিন ডিএসইর সূচক পতনে চলছে। আজ হঠাৎ করে ডিএসইর লেনদেনে খরা লেগেছে যেন। আজ এক ঝটকায় লেনদেন ৩০০ কোটির ঘরে চলে এসেছে।

বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের মতে ক্যাপিটাল গেইন ইস্যুর পাশাপাশি কর্পোরেট কর ইস্যু নিয়ে আজ লেনদেনের শুরু থেকেই আতঙ্কিত ছিল বিনিয়োগকারীরা, তাছাড়া সামনেই ৬ জুন বাজেট পেশ হবে। তাই এক শ্রেণির বাজারে বিনিয়োগ করা বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে থেকে বাজার পর্যালোচনা করছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।