অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

ভারতের লোকসভায় ‘৪২০’ নম্বর আসন সংখ্যা নেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের চলছে নির্বাচনী উত্তেজনা। ভারতের সংসদ ভবনের দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা। ভারতের লোকসভায় আসন সংখ্যা ৫৪৫টি হলেও নেই ৪২০ নম্বর আসনটি। এর পিছনে রয়েছে একটি অদ্ভুত কারণ।

ভারতীয় দণ্ডবিধিতে কোনো প্রতারণা বা জালিয়াতি করলে ৪২০ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তাই দেশটিতে এই সংখ্যাটি প্রতারণা বা জালিয়াতির প্রতীক বলে মনে করা হয়। আবার এই সংখ্যা কারো উদ্দেশে কটাক্ষ করেও ব্যবহার করে অনেকে। এখানেই বেঁধেছে বিপত্তি। লোকসভার সদস্যদের আপত্তির মুখেই ওই আসন নম্বরটি বাতিল করা হয়েছিল।

তবে আসনটি বাতিলের প্রসঙ্গ উঠলেই আসামের ধুবড়ি লোকসভার সদস্য মওলানা বদরুদ্দিন আজমলের নাম প্রথমেই চলে আসে। ১৫তম লোকসভায় সংসদে আসন বণ্টনের সময় আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমলকে ৪২০-এর পরিবর্তে ৪১৯ নম্বর আসন দেওয়া হয়। তিনিই দেশটির প্রথম সংসদ সদস্য যাকে ৪১৯ নম্বরে আসন দেওয়া হয়েছিল।

লোকসভার ৪২০ নম্বর আসনটি বরাদ্দ দেওয়ার পর বদরুদ্দিন আজমল লোকসভা সেক্রেটারিয়েটের কাছে নম্বরটি নিয়ে আপত্তি জানান।
তারপর থেকে সেই সংখ্যার আসনটি বাতিল করা হয়। ১৪তম লোকসভা থেকে এই সংখ্যাকে নিষিদ্ধ করা হয়েছিল। আজমলই প্রথম লোকসভা সদস্য নন, তার আগেও অনেকে ৪২০ নম্বরটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

সূত্র : আনন্দবাজার

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।