অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

প্যারামাউন্ট টেক্সটাইলের অঙ্গপ্রতিষ্ঠানকে ঋণ দেবে এডিবি ও জাইকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (PTL)  অঙ্গপ্রতিষ্ঠান ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও আইএলএক্স আই ফান্ডের ঋণ চুক্তি হয়েছে। 

জানা গেছে ,পাবনায় ডায়নামিক সান এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সংস্থা তিনটি ১২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার ঋণ দেবে। এ ঋণের লিড অ্যারেঞ্জার ও বুক রানার হিসেবে কাজ করছে এডিবি। ডায়নামিক সান এনার্জির ৪৯ শতাংশ মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (PTL)। কোম্পানিটি জানিয়েছে, দেশে বেসরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পে আন্তর্জাতিক সংস্থার অর্থায়নের ঘটনা এটিই প্রথম। 
গত বৃহস্পতিবার(২ মে)ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

উল্লেখ্য ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (PTL)। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৭১ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২। এর মধ্যে ৬০.৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১০.৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৪.১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।  

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।