অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের সাদিয়া কান উৎসবে বিচারক হবেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শিল্পকর্ম বিদেশে প্রশংসিত হচ্ছে। অনবদ্য সব পুরস্কারে ভূষিত হচ্ছেন তারকাসহ ক্যামেরার পেছনের কারিগররা। এবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ঋতি।

আগামী ১৪ই মে থেকে শুরু হওয়া কান উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। উৎসব চলবে ২৫শে মে পর্যন্ত। এর আগে ২০১৯ সালেও তিনি কান উৎসবে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাদিয়া।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে চিত্রনাট্যের ওপর পড়াশোনা শেষ করেছেন সাদিয়া। এরপর তিনি ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জুরির দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি জুরি হিসেবেও কাজ করেছেন।

সাদিয়া খালিদ ২০২২ সালে বাংলাদেশ থেকে চলচ্চিত্র সমালোচক হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক ভোটাধিকার পান। ২০২০ সালে বার্লিনাল ট্যালেন্টসে বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক নির্বাচিত হন। তিনি ফিল্ম ইনডিপেনডেন্ট ও লোকার্নো ওপেন ডোরসের সঙ্গে মেন্টরশিপ প্রোগ্রামেও অংশ নিয়েছিলেন।

নুরুল আলম আতিকের ওয়েব সিরিজ ‘আষাঢ়ে গল্প’ ছবিতে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সাদিয়া খালিদ। তার পরিচালিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অস্কার কোয়ালিফাইং উৎসবে অংশ নিয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।