অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

প্রবাসী আয় ১২ দিনে এলো ৮৭ কোটি ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে ইদ ঘিরে প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি মাসের প্রথম ১২ দিনে প্রবাসীদের কাছ থেকে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩১ লাখ ডলার।

গতকাল সোমবার (১৫ই এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, রোজা ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস লেগেছে। ইদের বদৌলতে রেমিট্যান্সের চাঙ্গাভাব দেখা গেছে বিগত দুই মাসেও। আগামী ঈদুল আজহা পর্যন্ত এ সুবাতাস জারি থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, রোজা-ঈদে প্রবাসীরা আত্মীয়-স্বজনদের জন্য বড় অঙ্কের অর্থ পাঠান। তাই এ সময়ে স্বাভাবিকভাবেই বাড়ে দেশের রেমিট্যান্স প্রবাহ। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। সেইসঙ্গে কেটে যাবে ডলার সংকটও।

আরও পড়ুন…

মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের সাধারণ মানুষ

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

আরও পড়ুন…

অ্যাপল চীনের বদলে ভিয়েতনামের দিকে ছুটছে

এর আগে গত মার্চ ও ফেব্রুয়ারি মাসের প্রথম ১২ দিনে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ৮১ কোটি ৪৮ লাখ ও ৮৬ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে চলতি মাসে।

তবে, পুরো মাসের বিচারে চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারি মাসে। ওই মাসে দেশে রেমিট্যান্স আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আর মার্চ মাসে রেমিট্যান্স আসে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।