গতকাল সোমবার (২৬শে ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায়।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
এর আগে, সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেছেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না। আর অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেয়া হবে।
গত শনিবার (২৪শে ফেব্রুয়ারি) ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।
এরই মধ্যে মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত হয় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রবিবার (২৫শে ডিসেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর আশ্বাসে বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।