অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আগামীকাল গ্রামীণফোনের লেনদেন বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের (GP) অন্তর্বর্তী নগদ লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল লেনদেন বন্ধ থাকবে।

আজ সোমবার কোম্পানিটির শেষ স্পট মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিটি চলতি হিসাব বছরের প্রথম ২ প্রান্তিকের (জানুয়ারি’২৪-জুলাই’২৪) ফলাফলের উপর ভিত্তি করে শেয়ার হোল্ডারদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১৬ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

আগামিকাল মঙ্গলবার (১৩ আগস্ট ) কোম্পানিটির রেকর্ড ডেট। রেকর্ড ডেটের দিন (১৩ আগস্ট) কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতেই রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৬.৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১.০৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ২.৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৪৫.৬০ টাকা । গত এক বছরে শেয়ারটির সর্বনিন্ম দর ২২১ টাকা, গতকাল গ্রামীণফোনের ক্লোজিং দর ৩৪৫.৬০ টাকাই শেয়ারটির বছরের সর্বোচ্চ দর ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।