প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার (১৫ই জানুয়ারি) টানা চতুর্থ মেয়াদে নতুন করে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈরী পরিবেশের কথা মাথায় রেখেই সকলকে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়কে আহবানও জানান সরকারপ্রধান।
গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদেন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ধ্যায় শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন। এর আগে চার মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এ মেয়াদে ৩৬ সদস্যের মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন। যেখানে আগের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে এবার মন্ত্রী হচ্ছেন তিনজন। তারা হলেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।