দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেডের (GLOBALINS) মৃত পরিচালকের শেয়ার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর।
কোম্পানি জানিয়েছে যে, আর. মুবাশ্বর হোসেন যিনি কোম্পানির একজন স্পনসর পরিচালক ছিলেন, তিনি ২রা জানুয়ারি ২০২৩ সালে ইন্তেকাল করেছেন।
তার কোম্পানির মোট ৮,১১,০৩১ টি শেয়ার মাননীয় আদালত কর্তৃক জারিকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরসূরিদের মধ্যে স্থানান্তর করা হবে। উত্তরাধিকার সনদ অনুযায়ী, মিসেস আক্তার বানু (স্ত্রী) ১,০১,৩৭৯ শেয়ার, জনাব সাঈদ হুসাইন (পুত্র) ৪,৭৩,১০১ শেয়ার এবং মিসেস সোনিয়া হোসেন ক্রিস্টি (কন্যা) ২,৩৬,৫৫১ শেয়ার পাবেন।
ডিএসই সূত্রে খবর টি জানা গিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।