অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

আজ ইন্ট্রাকো রিফুয়েলিং বন্ডের সাবস্ক্রিপশন শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি (INTRACO)কনভার্টিবল বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন আজ ১০ জানুয়ারি, সকাল ১০টায় শুরু হবে। শেষ হবে ১৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়। কোম্পানিটির বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন চলবে।

আজ ১০ জানুয়ারি থেকে বিদ্যমান শেয়ারহোল্ডাররা ২০ কোটি টাকা মূল্যের এ বন্ডের জন্য সাবস্ক্রিপশন করতে পারবেন। মোট বন্ড সংখ্যা ৪০ হাজার। বন্ডটির অভিহিত মূল্য ৫ হাজার টাকা। ইস্যু মূল্যও একই। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ১ লাখ টাকা বা এর গুণিতক। তবে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি। বন্ডটির ট্রাস্টি হিসেবে রয়েছে ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড (সিবিসিআরএল)।

গত বছরের অক্টোবরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছিল। এর মধ্যে বিদ্যমান বিনিয়োগকারীদের জন্য ২০ কোটি, অন্যান্য বিনিয়োগকারীর জন্য ১৫ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ১৫ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করা হবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি (INTRACO) কনভার্টিবল বন্ডটি রূপান্তরযোগ্য ও পুরোপুরি অবসায়নযোগ্য। অর্থাৎ এটি শেয়ারে রূপান্তর করা যাবে। অসুরক্ষিত এ বন্ডের মেয়াদ সাত বছর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।