অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের সমাবেশ আগামী পরশু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় শাহবাগে ‘ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের মুক্তি’র দাবিতে একটি সম্মিলিত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে ‘ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ’ গঠন করা হয়েছে।

গত সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিদ, শিক্ষক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়।

মযহারুল ইসলাম বাবলার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ’র উদ্যোগে আগামী ২৯ শে ডিসেম্বর দুপুর ২টায় শাহবাগে ‘ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের মুক্তি’র দাবিতে একটি সম্মিলিত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত সবাই।

গত ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী বর্বর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সারা বিশ্বের মানবতাবাদী, সংবেদনশীল মানুষের নিন্দা ও প্রতিবাদ উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনের নারী- শিশুসহ নিরপরাধ মানুষদের।

মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের পশ্চিমা মিত্রদের সমর্থনপুষ্ট হয়ে যুদ্ধবাজ ইসরায়েল ৭৫ বছর ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে। নিজস্ব ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধ ইহুদি বসতি স্থাপন করেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। দেশে দেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।