বিশ্বকাপে ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মেরেছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। একটি গণমাধ্যমের প্রচারিত এমন খবরকে ডাহা মিথ্যা কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে চান্ডিকা হাথুরুসিংহের ছেলে বাংলাদেশ জাতীয় দলে ইন্টার্ন করতে আসা এবং দলের সঙ্গে থাকাকে ফিক্সিংয়ের গন্ধ হিসেবে প্রচার করেছিল সেই গণমাধ্যম। সবই মিথ্যা সংবাদ বলে প্রথমবার প্রতিক্রিয়া জানালেন বিসিবি সভাপতি।
নাসুমের চড়কাণ্ড নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি এই ধরনের কোনো কথাই শুনিনি। এক্সসেপ্ট যখন নাকি একটা টিভিতে এটা প্রচার করা হলো। এইখানটায় বলা হয়েছে, আমি জানি। আবার বলা হয়েছে, আমি কোচকে শাসিয়েছি- সামথিং লাইক দ্যাট। আমি জানি এগুলো ডাহা মিথ্যা। এরপরে আর আমার কিছু বলার নেই। জিনিসটা আমি জানি মিথ্যা এরপরে আর এটি নিয়ে কথা বলব না।’
এদিকে বাংলাদেশে ক্রিকেটারদের সঙ্গে ইন্টার্ন করতে এসেছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের ছেলে। যা কিনা বোর্ডের অনুমোদনেই। দলের অনুশীলন থাকাকালীন ছিলেন দলের সঙ্গে। অথচ সেখানেও সেই গণমাধ্যম খুঁজেছে ফিক্সিংয়ের গন্ধ। হেড কোচের ছেলের সঙ্গে ফিক্সারের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নও তুলেছে।
গণমাধ্যম যেখানে ন্যায়ের প্রতীক হওয়ার কথা। সেখানে অসত্য, গুজব আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাওয়া সেই গণমাধ্যম জনপ্রিয়তা লাভের অসুস্থ মানসিকতা থেকে বের হবে কিনা সেটাই প্রশ্ন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।