গতকালের খেলা শেষ করে আজকের দিনের প্রথম বলেই অলআউট বাংলাদেশ। ৩১০ রানে গুটিয়ে যাওয়ার পরে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। শুরু থেকেই রক্ষণাত্মকভাবে খেলছিলেন কিউই দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে।
তবে শুরুর এই জুটিতে আঘাত হেনেছেন স্পিনার তাইজুল ইসলাম। পরে সফল হন মেহেদী হাসান মিরাজ।
আজ বুধবার (২৯শে নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ দিন প্রথম বলেই শেষ হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।
কিছুক্ষণ বিরতি শেষে ব্যাটিংয়ে আসে নিউজিল্যান্ড। শুরুটা ভালোও করেছিল দলটি। বাংলাদেশ একের পর এক এলবিডব্লিউয়ের আবেদন করে সফল হচ্ছিল না। এমনকি একবার রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে নিউজিল্যান্ডের ৩৬ রানের সময়ে সফল হয় বাংলাদেশ।
১২.৫ ওভারে তাইজুলের বলে রিভার সুইপ খেলার চেষ্টা করেছিলেন লাথাম। কিন্তু ব্যাটে ঠিকমতো তিনি নিতে পারেননি। তাতে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়। আর সেটি লুফে নেন নাঈম হাসান। ৪৪ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন লাথাম।
এরপরে উইকেটে এসেছেন কেইন উইলিয়ামসন। ১৫.৩ ওভারে আবারও উইকেটের দেখা পায় বাংলাদেশ। এবার মিরাজের বলে ক্যাচ দেন আরেক ওপেনার কনওয়ে। উইকেটের পাশেই দাঁড়িয়ে অসাধারণভাবে ক্যাচটি লুফে নেন শাহাদাত হোসেন দিপু। কনওয়ে ৪০ বলে ১২ রান করেন।
নিউজিল্যান্ড ৬২ রান তুলেছে ২ উইকেটে ২০ ওভার খেলে, ব্যাট করছেন কেন উইলিয়ামস ও হেনরি নিকোলস।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।