বাংলাদেশের ৫২তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য নিজেদের সব মিশনকে চিঠি দিয়েছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যম ‘রিপাবলিক বাংলা’ এরকমই চাঞ্চল্যকর একটি তথ্য ফাঁস করেছে।
গত মঙ্গলবার (২১শে নভেম্বর) রিপাবলিক বাংলা এক প্রতিবেদনে জানায়, গত ১৩ই নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা ও নয়াদিল্লি ছাড়া বিশ্বের সব পাকিস্তান দূতাবাসকে একটি ফ্যাক্স ম্যাসেজ পাঠায়। তাতে বলা হয়, ২১শে নভেম্বর বাংলাদেশ ৫২তম সশস্ত্র বাহিনী দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে আয়োজিত কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ বিনয়ের সঙ্গে প্রত্যাখান করারও কথা বলা হয়েছে এ ফ্যাক্স বার্তায়।
ফ্যাক্স ম্যাসেজটি কেবল ঢাকা ও নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসকে পাঠানো হয়নি।
ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি পাকিস্তান। যার ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে নিজেদের দূতাবাসকে বিরত থাকতে বলেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।