অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল বুধবার মধ্যরাত থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। রাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে।

একটি সূত্র জানায়, গতকাল বুধবার রাজারবাগের বাসায় তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, গতকাল বুধবার রাত দেড়টার দিকে নায়িকা তানজিন তিশাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি সেখানে ভর্তি হননি; যে কারণে খাতায় তার নাম এন্ট্রি নেই। পরে তাকে পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। এ কারণেই তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হতে আজ সকাল থেকে মুশফিক আর ফারহান ও তিশার নম্বরে একাধিকবার কল করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।