অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মেট্রো স্পিনিং এর কারখানার উৎপাদন বন্ধ থাকবে, ফের চালু হলে মুনাফা ও গতি বাড়বে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজি বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড (METROSPIN) কোম্পানির BMRE (ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ) বাস্তবায়নের জন্য উৎপাদন বন্ধ থাকবে।

কোম্পানি জানিয়েছে যে, কোম্পানির উৎপাদন ১২ মাসের জন্য বন্ধ থাকবে (এটি বাড়তে বা কমতে পারে)
কারখানা ভবনের পুনর্গঠন, যন্ত্রপাতি স্থাপন, কমিশনিং এবং ট্রায়াল উৎপাদন সম্পূর্ন করতে। কোম্পানি আশা করে যে বিএমআরই উক্ত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

কোম্পানির যাবতীয় পুরাতন স্থাপনা ও যন্ত্রপাতি ভেঙে ফেলার পরে বিক্রি করা হবে। কোম্পানি পরবর্তী সময়ে BMRE বাস্তবায়নের অগ্রগতি ,বাণিজ্যিক উৎপাদন পুনরায় শুরু করার বিষয়ে শেয়ার হোল্ডারদের এবং নিয়ন্ত্রকদের
অবহিত করবে।

সংস্থাটি আরও জানিয়েছে যে, বিএমআরই বাস্তবায়নের পরে, প্রকল্পের উত্পাদন ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ বিদ্যমান উত্পাদন ক্ষমতা ১১০ শতাংশ টার্নওভার বাড়বে, যার ফলে মুনাফাও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে বলে আশা করেছেন কোম্পানি কর্তৃপক্ষ।

খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।