অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

এক্সে ব্যাবহারে গুণতে হতে পারে ফি, ইঙ্গিত ইলন মাস্কের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেয়ার পর সামাজিকমাধ্যমটিকে ঢেলে সাজিয়েছেন ইলন মাস্ক। এমনকি এর নামও পরিবর্তন করে রেখেছেন এক্স। এবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে অদূর ভবিষ্যতে এক্সের সব ব্যবহারকারীকে এটি ব্যবহার করতে একটি ছোট মাসিক ফি গুণতে হতে পারে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে এই ফি চালু করার বিষয়ে ইঙ্গিত দেন ইলন মাস্ক। তিনি বলেন, একটি পেমেন্ট সিস্টেমেই এক্সে থাকা ভুয়া বা বট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায়।

এবিষয়ে টেসলা ও স্পেসএক্সের বস বলেন, আমরা এক্স ব্যবহারের জন্য একটি ছোট মাসিক ফি দেয়ার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি।

এবিষয়ে বিস্তারিত জানতে বিবিসির পক্ষ থেকে এক্সের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া পায়নি। কাজেই এই মাসিক ফি’র বিষয়টি এখনও স্পষ্ট নয়।

 

সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের কি পরিমাণ ফি দিতে হতে পারে বা এই ফি দিয়ে ব্যবহারকারীরা কি ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ইলন মাস্ক।

তাছাড়া দীর্ঘদিন ধরেই তিনি বলেছেন যে সামাজিক মাধ্যমগুলোয় ভুয়া বা বট অ্যাকাউন্ট থেকে মুক্তির সমাধান হচ্ছে ভেরিফিকেশনের জন্য চার্জ করা।

প্রসঙ্গত, ব্যবহারকারীরা এখন অবধি এক্স প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করতে পারেন। সুতরাং যদি সব ব্যবহারকারীর এক্স ব্যবহার করতে ফি দেয়ার ব্যবস্থা আনা হয়, তাহলে সামাজিক মাধ্যমটি একটি বড় পরিমাণ ব্যবহারকারী হারাতে পারে- এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এর ফলে এক্সের বিজ্ঞাপন আয় কমে যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে এক্স ব্যবহারকারীদের বেশ কিছু পরিসংখ্যানও প্রকাশ করেছেন ইলন মাস্ক।

তিনি বলেন, বর্তমানে এক্সে ৫৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তারা নিয়মিতভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন এবং দৈনিক গড়ে ১০০ থেকে ২০০ মিলিয়ন পোস্ট করেন।

তবে এই ব্যবহারকারীদের মধ্যে কত সংখ্যক ব্যবহারকারী প্রকৃত এবং কত সংখ্যক ভুয়া, সেটি স্পষ্ট করেননি ইলন মাস্ক। তাছাড়া এই পরিসংখ্যানের তুলনা তিনি টুইটার কিনে নেয়ার সময়ের পরিস্থিতির সঙ্গেও করেননি।

নেতানিয়াহুর সঙ্গে ইলন মাস্কের আলাপের প্রাথমিক লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত তা নিয়ে আলোচনা করা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।