বিচ্ছেদ এড়িয়ে ফের জোড়া লেগেছে টলিউডের জনপ্রিয় দম্পতি রাহুল-প্রিয়াঙ্কার সংসার। সম্প্রতি বিবাদ ভুলে ফের এক হওয়ার ঘোষণা দিয়েছেন এই জুটি। তবে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক ভাঙার পর নায়কের নাম জড়িয়েছিল সন্দীপ্তার সঙ্গে। যা নিয়ে পানি কম ঘোলা হয়নি।
প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক ভাঙনে বেশ কয়েকবার অভিযোগের আঙুল ওঠে সন্দীপ্তার দিকে। এর আগে প্রথম কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় চারদিকে এ ধরনের চর্চা শুনে সত্যিই হাসি পেত। অনেকবার এ বিষয় নিয়ে সাফাই তো দিয়েছিলাম। তার পরও মানুষ এই নিয়ে চর্চা চালিয়েই গেছে।’
প্রিয়াঙ্কা-রাহুলের দাম্পত্য জোড়া লাগা প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, ‘আমি তখনো দেখেছি প্রিয়াঙ্কা-সহজ আসত, আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করতাম। মনোমালিন্য হয়েছিল, সেটা ওদের ব্যাপার। সহজের জন্য ওরা যে সব ভুলে আবার এক হয়েছে সেটা কিন্তু খুব ভালো বিষয়। ওদের তিনজনের জন্য খুব ভালো ব্যাপার।

এটা খুব অনুপ্রেরণা দেবে। আমি চাইব ওরা ভালো থাকুক। সহজ আমার খুব প্রিয়। ওর ভালো চাই সব সময়।’
তবে প্রেমে পড়লে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করার কথা বরাবরই বলে এসেছেন সন্দীপ্তা।
কাজেও করে দেখিয়েছেন সেটা। আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই নায়িকার। শান্তিতে প্রেম করতে চান।
আপাতত ছোট পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। সর্বশেষ ‘করুণাময়ী রাণী রাসমণি’তে গেছে তাকে। তবে ওটিটি প্ল্যাটফরমে কাজ করছেন পুরোদমে। হইচই-এর ‘নষ্টনীড়’ সিরিজে শেষবার দেখা গেছে অভিনেত্রীকে। এ ছাড়াও ‘দ্য একেন : রুদ্ধশ্বাস রাজস্থান’-এর হাত ধরে বড় পর্দায়ও আত্মপ্রকাশ করেছেন সন্দীপ্তা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।