পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেড (FUWANGFOOD) কোম্পানির পরিচালনা পর্ষদের পরিবর্তন হয়েছে।
কোম্পানি জানিয়েছে যে জনাব মোঃ আফজাল হোসেন বোর্ডের চেয়ারম্যান ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।
কোম্পানি আরও জানিয়েছে যে জনাব মোঃ আবুল কাশেম স্বাধীন পরিচালক বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং মির্জা রাশেদ নওয়াজ মিনোরি বাংলাদেশ লিমিটেড থেকে মনোনীত পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।