পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইননেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি(IBNSINA ) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ(লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ২৮ শে আগস্ট ,২০২৩ তারিখে বেলা ৩ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ,২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতিপ্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরাআলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের ৬০ নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
উল্লেখ্য কোম্পানিটি কিছুদিন যাবৎ ফ্লোরে আটকে আছে।চলতি আগস্ট মাসে যৎসামান্য লেনদেন হয়েছে। কোম্পানিটির বর্তমান বাজার দর ২৮৬.৬০ টাকা।
কোম্পানিটি ৩য় প্রান্তিক তথা ৯ মাসে মুনাফা হয়েছিল ১৩.৫২ টাকা যা গতবছরে ছিল ১৩.২৬ টাকা।কোম্পানির নেট অপারেটিং ক্যাস ফ্লো ১৭.৪৭ টাকা এবং কোম্পানির সম্পদমূল্য ৯০.৮২ টাকা।