অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা ৫ দিন পতনের পরে বাজার ইতিবাচক ধারাতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

টানা ৫ কর্মদিবসের ৬৭ সূচক পতন কাটিয়ে আজ বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জে কিছুটা ইতিবাচক ধারাতে ফিরেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক আজ শুরু থেকেই ইতিবাচক ধারাতে লেনদেন চলছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। বেলা বেলা ১২ টা পরযন্ত ডিএসইতে ১৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১২০ পয়েন্টে।

 

অপরদিকে দেশের ২য় বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের ইতিবাচক ধারাতে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ২ ঘণ্টায় সিএসইতে ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।