শেয়ার বাজারে তালিকাভূক্ত মিচুয়াল ফান্ড খাতের আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (ICBAMCL) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডগুলোর ট্রাস্টি কমিটি। সর্বশেষ ৩০ জুন ২০২৫, বছরের জন্য ফান্ডগুলোর ইউনিটধারীদেরকে কোনো লভ্যাংশ দেওয়া হবে না।
আজ ৬ আগস্ট ২০২৫, সভায় ফান্ডগুলোর ৩০ জুন ২০২৫, সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফান্ড ৮ টি যথাক্রমে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পোলয়েজ মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল (ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
৮টি মিউচুয়াল ফান্ডের রেকর্ড তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ১৭ আগস্ট ২০২৫ তারিখ।
উল্লেখ্য, ফান্ডগুলোর আগামীকাল নোলিমিট দামে লেনদেন হবে।