আজ বুধবার (১৩ই মার্চ) উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। বাজার নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে বিনিয়োগকারীরা, লেনদেন নেমেছে ৫০০ কোটির নিচে।
সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের মধ্যে অজানা ভয় ও হতাশা বিরাজ করছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ও লেনদেন উভয়ই গত দিনের চেয়ে কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৮৩.৩০ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৫৬৩.৫৩ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৮০.২৩ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৩২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৭৪.১০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০০.৮২ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৫৬.৫৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১২ টির, দাম কমেছে ২২২ টি এবং দাম অপরিবর্তিত ছিল ৬০ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭.৮২ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৭১০৫.৪৫ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১১.৭২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত ছিল ২৫ টি কোম্পানির।
আজ উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই বাজারে সুচকের ওঠা-নামার মধ্যে ছিল। দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জে বাজারের সুচক ও লেনদেন উভয়ই কমেছে।
২ বছর পরে ডিএসই প্রধান সূচক নামল ৬ হাজার পয়েন্টের নিচে,অজানা ভয়ে ও আতঙ্কে বিনিয়োগকারীরা।
বেশ কিছু হাউজে ঘুরে হাউজের অফিসারদের অলস সময় পার করতে দেখা গেল। হাউজগুলোতে কোন বিনিয়োগকারী তো আসেইনি বরং ফোন করেও খোঁজ খবর নিতে দেখা যায়নি।
বেশ কয়েকজন অফিসারদের সাথে কথা বলে জানা গেল তারা বাজার নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে আছেন। আগামিতে কি হয় না হয় এই ভেবে। বাজার উন্নয়নের জন্যে সরকারের জোড়ালো ভূমিকা চাচ্ছেন বাজার সংশ্লিষ্ট সব লোকজন।