অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

প্রেস ক্লাবের সামনের সড়কে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত বুধবার (১১ই জুলাই) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। এতদিন একপাশের রাস্তা খোলা রেখে অবস্থান কর্মসূচি পালন করলেও আজ মঙ্গলবার (১৮ই জুলাই) সকাল থেকে প্রেস ক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছেন তারা। পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।

শিক্ষকদের এই অবস্থান কর্মসূচির কারণে এ রাস্তায় চলাচলকারী সব যানবাহনকে ঘুরে যেতে হচ্ছে অন্যান্য রাস্তা দিয়ে। ছোট যানবাহনগুলো ব্যবহার করছে ভেতরের ছোট রাস্তাগুলো।

কর্মসূচি পালনকারীদের একজন  বলেন, ‘এক সপ্তাহ হয়ে গেছে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না।’

মাদারাদীপুর লক্ষ্মীগঞ্জ সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামসুন্নাহার বুলু বলেন, ‘আমাদের পাঁচ জনের প্রতিনিধি দল গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) গিয়ে ডিজির সঙ্গে মিটিং করেছেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী-সচিবের কাছে জানাবেন। কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।’

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, ‘সোমবার মাউশিতে আমাদের পাঁচ সদস্যের একটা দল নিয়ে গিয়েছলাম। সেখানে ডিজির সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের দাবিগুলো শুনেছেন। ডিজি বলেছেন, আপনাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করার মতো কোনও কর্তৃপক্ষ না। তাই আজই আপনাদের দাবিগুলোর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।