অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

দেশের নতুন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দেয়া হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে মোঃ নুরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক(সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

মোঃ নুরুল ইসলাম বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহা নিয়ন্ত্রক (সিজিএ) পদে দায়িত্ব পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ () অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক (সিজিএ) পদে মোঃ নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নুরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালনকরবেন। তিনি মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক (পারিশ্রমিক বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

শপথ গ্রহণের পর সিএজি পদে নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নতুন সিএজি নুরুল ইসলাম অষ্টম বিসিএসের কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী ২০১৮ সালের ১৭ই জুলাই দায়িত্ব নেন। আগামী রোববার ১৬ই জুলাই ২০২৩, তার মেয়াদ শেষ হচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।