অর্থ লিপি

৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার ১৪ কার্তিক ১৪৩৩

এ বছরই বিদ্যুৎযাবে মনপুরায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী ডিসেম্বরের মধ্যেই বিদ্যুৎতের আলো যাবে মনপুরায়। ভোলা জেলার দক্ষিণ অংশে অবস্থিত সাগরবেষ্টিত উপজেলা মনপুরা। এই উপজেলায় চারটি ইউনিয়নের ২২ গ্রামের লাখ খানেক মানুষ রয়ে গেছেন বিদ্যুৎ সুবিধার বাইরে।

বিদ্যুৎ বিভাগ এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি সূত্র বলছে, আর মাত্র তিন মাসের মধ্যেই তাদের অপেক্ষার অবসান ঘটবে। আগামী ডিসেম্বরেই বিদ্যুতের আলোতে ঝলমলিয়ে উঠতে পারে এই উপকূলীয় উপজেলা।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানায়, মনপুরা দ্বীপে শতভাগ বিদ্যুতায়নের জন্য গত বছর ২৫ ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্পটি আগামী ডিসেম্বরে উৎপাদনে আসার কথা রয়েছে। ইতোমধ্যে জমি কেনা, সয়েল টেস্ট, ইপিসি নিয়োগ ও ৮০ ভাগ বালু ভরাট কাজ শেষ হয়েছে। এছাড়াও মনপুরা দ্বীপে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় বিতরণ নেটওয়ার্ক স্থাপন ও সম্প্রসারণের কাজ চলমান আছে।

মূলত এখানে একটি হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। দিনের জন্য সৌর এবং রাতের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা হবে। সরাসরি ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কিনবে ওজোপাডিকো। তারপর সরকার নির্ধারিত দামে তা সাধারণ গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে।

বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক এক বৈঠকে জানানো হয়, হাতিয়া-নিঝুম দ্বীপের পথ ধরে এবার মনপুরার মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ সেবার আওতায় আসছে। মনপুরায় দ্রুত বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।