প্রশ্ন
প্রত্যেকটা মনুষ্য প্রাণীর
মস্তিষ্কে দানবের বাস,
আর সেই দানব মনুষ্য প্রাণীর
সাথে পিশাচের প্রতিনিয়ত সহবাস।
আর মানুষ? নির্বাসিত !
মানুষ,
নরক ভূমিতে দানবের সৃষ্ট নরকে তোমার নরক বাস,
কোরবানি হবে নিরীহ ইতর প্রাণী,
তবে দানব আর পিশাচের কি হবে ?!
মুদ্রা মাফিয়ারা রেফ্রিজারেটরে দিয়েছে মূল্যহ্রাস
তবে এখন শুধুই কি রসনা বিলাস ?!
মুদ্রা মাফিয়া
থলে ভরা মুদ্রা
মুখ ভরা শুষ্কতা
বুক ভরা বধ্য শ্বাস
মন ভরা শূন্যতা
নিয়ে চলে উৎসব বাজারে
ধবল রমণীর সাথে
বাণিজ্যিক মুদ্রা প্রিয় গন্ডার।
দূষিত শহরের নিদারুণ নিষ্ঠুর চাকচিক্য
নিয়ে বয়ে চলে নগর মাফিয়া
কিংবা বাণিজ্যিক মুদ্রা প্রিয় গন্ডার,
বাণিজ্যিক মুদ্রা প্রিয় গন্ডারের জন্য
প্রকৃতি খেঁকো অন্য মুদ্রা মাফিয়ারা
সাজিয়েছে সাপলুডু মোহফাঁদ
যা ছুঁটে চলছে প্রকৃতির মৃত্যু উৎসবে।
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts