১লা ফাল্গুন
কেবল নিতে নয়, দিতে পারাটাও জরুরী
আমি তো অখ্যাত অনামী,
এক প্রেম পুড়ে যেতে যেতে, অন্য প্রেম কুরে কুরে
খায়
তবুও ফাগুন আসে,আগুন লাগে আদিম বাতাসে
কী যে দংশনজ্বালা, কি যে মায়াবী যন্ত্রণা
ঘুমিয়ে থাকা দূরত্বের সন্ধ্যাতারায় জেগে থাকে
চাঁদের আলো, ভোরের প্রথম সূর্য, বাউল ফকির, এমনকি শেষ রাত্রির নক্ষত্রও
সবই তো ঠিক করাই আছে!
প্রতিদিন কিছু কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারা
শুধু নিজেকে ভালোবেসে, না হয় জমিয়ে রেখো একটু ভালোবাসা।
হাজার বছরের ভালোবাসাহীন ভালোবাসা
লিখবো বলেই
সমস্ত অক্ষর, বর্ণ, দাঁড়ি-কমা সবটুকু ব্যর্থতা দিয়ে
না ফুরানো ফাগুন দুপুরে…
Author
-
লিটন রাকিব মূলত কবি। সহজ সরল ভাষা ও গভীর জীবনবোধ থেকে উৎসারিত তাঁর সৃষ্টি। ভালোবাসেন অরন্যের মত নির্জনতা। তার প্রথম কবিতা গ্রন্থ 'ঋতুর দান', ছড়া গ্রন্থ 'ছড়া দিলেম ছড়িয়ে' এবং সম্পাদিত গ্রন্থ 'গ্রামনগর ' এছাড়াও দীর্ঘদিন সম্পাদনা করে আসছেন 'তরঙ্গ ' পত্রিকা। প্রতিষ্ঠা করেছেন ভিন্নধর্মী সংগঠন 'আলোপথ'। তিনি নিয়মিত একাধিক দৈনিক সংবাদ পত্র সহ অনান্য পত্রিকায় লিখে চলেছেন। দেশে বিদেশে একাধিক সম্মানে সম্মানিত তরুন এই কবি ও গবেষক। এছাড়াও তিনি সাময়িকী'র সাবেক সাহিত্য সম্পাদক। বর্তমানে তিনি 'সময়ের শব্দ' সাহিত্য পত্রিকার সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts