অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সুনামি গতিতে টিকিট বিক্রি হচ্ছে! (ভিডিও)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বছর খানেক আগে যখন ছবিটির প্রথম টিজার প্রকাশ হয়েছিল, তখন সবাই হেসে গড়াগড়ি খেয়ে কৌতুক করছিল । দুর্বল ভিএফএক্সের কারণে ছবিটিকে কার্টুনের সঙ্গে তুলনা করেছিল দর্শক-সমালোচকরা। অথচ এক বছর পর মুক্তির দ্বারপ্রান্তে এসে চিত্র একেবারে ভিন্ন। ছবিটি নিয়ে ভারতে আগ্রহের পারদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যার নজির মিলল অগ্রিম টিকিট বিক্রিতে।

বলা হচ্ছে, বহুল আলোচিত ‘আদিপুরুষ’ সিনেমার কথা। ওম রাউত নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতি স্যানন, সাইফ আলি খান, দেবদত্ত নাগে, সানি সিং প্রমুখ। ৬০০ কোটি রুপির বেশি বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ছবি এটি। হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। ফলে ছবিটি নিয়ে ভারতীয়দের মধ্যে আগ্রহ থাকবে, এটা অনুমেয় ছিল।

কিন্তু এমন ঝড়ো পরিস্থিতি তৈরি করবে, তা হয়ত অনেকের কল্পনায় ছিল না। কাল শুক্রবার (১৬ই জুন) মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’। এর আগে আজ বৃহস্পতিবার (১৫ই জুন) সকাল ১১টা পর্যন্ত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৮১১টি! সহজেই অনুমান করা যায়, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই সংখ্যা সাড়ে পাঁচ লাখের কাছাকাছি চলে যাবে।

তথ্যটি জানিয়েছেন বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, ‘এটা কেবল প্রথম উইকেন্ডের (প্রথম তিন দিন) অগ্রিম টিকিট বিক্রির হিসাব। তাও কেবল পিভিআর ও আইনক্স থেকে পাওয়া তথ্য, সিনেপলিসের হিসাব এখনও বাকি। বক্স অফিস সুনামি আসছে!’

আদিপুরুষ অফিসিয়াল ট্রেলার

অগ্রিম টিকিটের এই হিসাব কেবল ভারতের ন্যাশনাল চেইনস (পিভিআর ও আইনক্স) অনুযায়ী করা। এই চেইনে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ এখনও সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ধরে রেখেছে। মুক্তির আগে ছবিটির সাড়ে ছয় লাখ টিকিট বিক্রি হয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে চলতি বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’। এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল ৫ লাখ ৫৬ হাজার।

জানা গেছে, ভারতের প্রায় ৬ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’। হিন্দির পাশাপাশি ছবিটি তেলুগু ভাষায়ও দেখা যাবে। ফলে দক্ষিণাঞ্চল থেকেও বড় অংকের আয় হবে। বিশেষজ্ঞদের ধারণা, প্রথম দিন ছবিটি শত কোটির বেশি আয় করবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।