অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই, ভারতকে নিয়ে শঙ্কা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে এই চুক্তি করেন জাকা আশরাফ। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ফেব্রুয়ারীতে মাঠে গড়াবে খেলা। তবে ভারতকে পাকিস্তানের মাটিতে খেলানোটা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

২০০৯ এ ক্রিকেটের সবচেয়ে ভয়াবহ ঘটনা লাহোর অ্যাটাকের পর বড় টুর্নামেন্টের আয়োজক হিসেবে ক্রিকেটের কালো তালিকায় নাম উঠেছিল পাকিস্তানের। ২০০৯ এর চ্যাম্পিয়ন ট্রফি, এগারোর বিশ্বকাপের ভেন্যু থেকেও নাম কাটা যায় এই ক্রিকেট পরাশক্তির। পাকিস্তান সর্বশেষ ১৯৯৬ সালে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেছে যেটি ছিল ওয়ানডে বিশ্বকাপ। গত এশিয়া কাপে ভেন্যু নিয়ে দরকষাকষিতে ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বন্দ্বটা ভালোভাবেই ঠাহর করতে পেরেছে ক্রিকেট দুনিয়া।

রাজনৈতিক বিরোধের জেরে ২০১৩ সালের পর থেকে ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। এ সময় দুই দল শুধু আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপে খেলেছে। ভারত শেষবার পাকিস্তানে খেলেছে ১৫ বছর আগে। তারপর আইসিসির টুর্নামেন্ট আর এশিয়া কাপ ছাড়া আর কখনো ঘরোয়া ভাবে দেখা হয়নি দুই দলের। এদিকে সেই সন্ত্রাসী হামলার কালিমা তো পাকিস্তানের আছেই ।

এদিকে ভারতীয়  গণমাধ্যম জানাচ্ছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের মাটিতে নিয়ে আসা। কারণ, ভারত সরকার তাদের জাতীয় দলকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে দেবে কি না, এ নিয়ে বড় প্রশ্ন আছে। তার প্রমাণ গত এশিয়া কাপেই দেখা গেছে। ভারতের ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নিতে বাধ্য হয় এসিসি।

এদিকে গণমাধ্যম থেকে আরো জানা যায়, সঠিক সময়ে ভেন্যু প্রস্তুত করতে পারবে কিনা সেরকম প্রশ্ন ও উঠেছে। সবকিছু ঠিক থাকলে ক্রিকেট ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারী–মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা রয়েছে। তবে দুই ক্রিকেট পরাশক্তির এই স্নায়ুযুদ্ধের প্রেক্ষিতে আদতে চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেব নিকেশে নতুন ডালপালা মেলবে কিনা তা জানতে হয়ত আরো অপেক্ষা করতে হবে ক্রিকেট বিশ্বের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।