অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

হাইডেলবার্গ সিমেন্টের নগদ লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের  কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট  বাংলাদেশ লিমিটেড (HEIDELBCEM ) গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি  বছরের জন্য শেয়ার হোল্ডারদের  ২৫ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ শেয়ার হোল্ডারা শেয়ার প্রতি ২.৫০ টাকা করে পাবেন।

গতকাল ২৪ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।

গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটির  শেয়ার প্রতি আয় হয়েছে ৮.১৭  টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৮.১৩ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৬.২৬ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৭২.৮৭ টাকা

আগামী ১৬ জুন ২০২৫, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২৫ তারিখ

কোম্পানিটি গত বছর ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, হাইডেলবার্গ সিমেন্ট  বাংলাদেশ লিমিটেডের পন্য বাজারে স্কান সিমেন্ট নামে পরিচিত।

আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।