আজ বুধবার (২৮ আগষ্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম, আজ দাম বেরেছে ২৭১ কোম্পানির ।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭০.৯৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৭৫৬.১৩ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭.২৭ পয়েন্ট বেড়ে ১২৩৪.৩৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০.৪৬ পয়েন্ট বেড়ে ২১১৭.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৮৯৮.৬৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৫০.২৪ কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৪৮.৪০ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭১ টি কোম্পানির, দর কমেছে ৭৯ কোম্পানির। আর ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ লেনদেনের শুরুতেই সূচকের ইতিবাচকতায় লেনদেন শুরু হয়ে দিনশেষে ৭০.৯৩ পয়েন্ট বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে।আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে আসছে, আজ দাম বাড়ার শীর্ষ ২০ তালিকায় ১১ টি খাতের শেয়ার ছিল।

আজকের বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো আজ বহুদিন পরে বাজারের ১৯ টি খাতের শেয়ারের প্রতি মানুষের চাহিদা ছিল এবং ১৯ টি খাতের শেয়ার থেকে কম বেশি কোম্পানির দাম বেড়েছে ।