জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক । সরকারের সংশোধিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
এতে বলা হয়, আগামী ৫ এপ্রিল (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী—
ব্যাংকিং লেনদেন: সকাল ১০:০০টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত
অফিস সময়: সকাল ১০:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত
সাপ্তাহিক ছুটি: শুক্র ও শনিবার
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা সংশ্লিষ্ট সার্কুলারের নির্দেশনা বহাল থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল সরকার সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে। সেই অনুযায়ী, রোববার থেকে দেশের সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নতুন এই সময়সূচির মাধ্যমে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমেও সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।