দেশের শেয়ার বাজার তো গত এক যুগই খারাপ – সত্যি কথা বলতে দীর্ঘমেয়াদি বিনিয়োগকৃত ফান্ড বাজারে তেমন ঢুকে নাই, স্বল্প মেয়াদী কিছু ফান্ড মাঝে মাঝে ঢুকে আবার বাজারে ট্রেড ভলিয়ম ১০০০ গিয়ে সেটা বেরিয়ে যায়।
আমরা যারা সাধারণ বিনিয়োগকারীরা আছি আমাদের লস করার মূল কারণ হলো খুব কম সময়ে অধিক লাভের আশায় অতিমূল্যায়িত শেয়ার ক্রয় এবং যখন সেটা কারেকশনে যায় সেটা লসে বিক্রি দিয়ে দেয়া। শেয়ার বাজারে সূচকের উঠানামা থাকবেই, এটা শেয়ার বাজারের ধরন কিন্তু আমাদের বাজারটা পৃথিবীর অন্যান্য বাজার চেয়ে খুবই খারাপ।
আমাদের যারা নিয়ন্ত্রণ সংস্থায় আছে তারা বাজারটাকে সঠিক ভাবে শাসন করতে পারে নাই। কোন কোন সময় তারা নিজেরাই বিভিন্ন ভুল সিদ্ধান্ত দিয়ে বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে।
এখন আমাদেরকে যদি এখানে থাকতে হয়, আমাকে অবশ্যই এই বাজারের সাথে এডজাস্ট করে নিতে হবে। অন্যথায় এখানে শুধু আশায় আশায় আরো নিঃশ্বেস হয়ে যেতে হবে।
বিনিয়োগ যদি করতে হয় তাহলে আমাকে অবশ্যই বিনিয়োগকারী হতে হবে। একটা শেয়ার কিনলে কেনার আগে চিন্তা ভাবনা করে কিনতে হবে।
সব কথার এক কথা পুঁজি আমার এটা রক্ষা করার দায়িত্বও আমার। কেউ আমাকে লাভ লস করিয়ে দিবেনা। আমার সিদ্ধান্তেই আমার লাভ লস হবে এ কথা মানতেই হবে।
লিখেছেন
বিনিয়োগকারী
ফারুক আল নাহিয়ান
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।