অর্থ লিপি

২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার ১১ বৈশাখ ১৪৩৩

প্রতিদিন কম দামে ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি হবে: আব্দুর রহমান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, আসন্ন পবিত্র মাহে রমজানে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে। আজ রোববার (১০ই মার্চ) সকালে রাজধানীর ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষ্যে কম দামে মাংস, ডিম ও দুধ বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রাণীসম্পদমন্ত্রী জানান, ৬০০ টাকা কেজিতে গরুর মাংস, ৯০০ টাকা কেজিতে খাসির মাংস, ব্রয়লার মুরগি (ড্রেসড) ২৫০ টাকা কেজি, দুধ ৮০ টাকা লিটার এবং প্রতিটি ডিম ৯ টাকা ১৭ পয়সা (ডজন ১১০ টাকা) করে বিক্রি করা হবে।

আরও পড়ুন…

খেজুরের দাম বেঁধে দেবে সরকার: এ. এইচ. এম সফিকুজ্জামান

এ সময় আব্দুর রহমান বলেন, প্রতিদিন কম দামে রাজধানীতে ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি করা হবে।

এর আগে গত বছরের শেষের দিকে গরুর মাংসের দাম কমে কেজি প্রতি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়। কোনো কোনো জায়গায় আবার ৫৫০ টাকায়ও বিক্রি হয় গরুর মাংস। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনের পরই আবারও বাড়তে থাকে গরুর মাংসের দাম। বর্তমানে রাজধানীর বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।